প্রিন্ট এর তারিখঃ ৬ নভেম্বর, ২০২৬, ৭:৫৫ AM ||
প্রকাশের তারিখঃ ২৮ জুলাই, ২০২৬, ১১:০৪ PM
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার
মহিদুল ইসলাম (শাহীন) খুলনা,
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান সরকারকে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আগামী চার বছরের জন্য তার এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন ২০১৫ এর ১০ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান সরকারকে আগামী ৪ (চার) বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হলো।
উপাচার্য হিসেবে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।
উল্লেখ্য,বিগত সরকারের আমলে নানান অনিয়মে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয় বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকায় দেখা গেছে বিশ্ব বিদ্যালয়ে যে পরিমান পদ আছে তার থেকেও বেশি জনবল নিয়োগ দেওয়া হয়েছে। উক্ত নিয়গে স্বজন প্রিতি ও অর্থের বিনিময়ে করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের দাবী সার্বিক বিষয় নতুন ভিসি তদন্ত করে ব্যবস্হা গ্রহন করবেন। সর্ব মহলের গন দাবী নতুন ভিসি মহোদয় এবিষয় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন শৃঙ্খল ফিরিয়ে আনবেন।
অন্য দিকে,খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি'কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে খুলনা মফস্বল প্রেসক্লাব সভাপতি মহিদুল ইসলাম শাহীন,সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১